শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

মাথায় রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে নুরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হয়। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেয়া ছিল। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. মোস্তাক আহমেদ বলেন, রাতেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটিস্ক্যান করানো হলে দেখা যায়, মাথায় আঘাতের পাশাপাশি সামান্য রক্তক্ষরণ হয়েছে। নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। তার চোখ ও মুখ ফুলে গেছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত পাওয়া যায়নি।
আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান জানান, নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ধারণা, আপাতত কোনো অপারেশনের প্রয়োজন নেই।
চিকিৎসক দল জানায়, নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকরা মিলে গঠিত মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে। শিগগিরই বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুর বর্তমানে অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন। তার ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories