বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

দেশের জন্য সব ছেড়ে এসেছি, যতদিন সম্ভব কাজ করব: বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে বিসিবির হাল ধরেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন দেশের ক্রিকেটের উন্নয়নে। তবে বোর্ডের চলতি পরিচালনা পর্ষদের খুব বেশি দিন মেয়াদ নেই। যে কারণে আলোচনায় পরবর্তী নির্বাচন নিয়ে।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হবে নির্বাচন। অনেকের মনে প্রশ্ন, বুলবুল বিসিবির পরবর্তী নির্বাচনে কি থাকবেন? সুযোগ পেলে দেশের স্বার্থে আবারও বিসিবির নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। তবে সিদ্ধান্তটা পুরোপুরি তার হাতে নেই বলেও জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে। দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল, সব ছেড়ে এসেছি দেশের জন্য। যতদিন সম্ভব, ততদিন কাজ করে যাব। এর পরের বিষয়গুলো আমার হাতে নেই।’
চমক রেখে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা
বিসিবির পরিচালনা পর্ষদে দুজন বোর্ড পরিচালক বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। বর্তমানে বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এনএসসি মনোনীত দুই বোর্ড পরিচালক। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পুরনো সভাপতি ও কিছু পরিচালক পদত্যাগ করলে, নতুন করে এনএসসি থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়। এরপরই সভাপতির দায়িত্ব পান বুলবুল।
সে প্রসঙ্গ টেনে এনে বুলবুল বলেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে, তারপর নতুন বোর্ড গঠিত হলে সেখানকার পরিচালকরা প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এটা এখন অনেক দূরের কথা। আপাতত আমি আমার বর্তমান কাজেই মনোযোগ দিচ্ছি।’
তার মানে বুলবুলের আবারও বিসিবি সভাপতি হতে হলে পাড়ি দিতে হবে দুটি ধাপ। প্রথমত, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করতে হবে। এরপর পরিচালকদের ভোটে নির্বাচিত হতে হবে সভাপতি হিসেবে। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের প্রধান কর্তা কে হন, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories