শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬১ বার

লম্বা সময় ধরে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। রাজনীতিতে জড়িয়ে হত্যা মামলায় নাম আসায় তার দলে ফেরা এখনও অনিশ্চিত। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে বাধা নেই তার। যার ফলে যে দেশের লিগ থেকেই ডাক পড়ছে, সেখানেই খেলছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দেখা যাবে সাকিবকে। সেখানে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আটালান্টার ফ্র্যাঞ্চাইজির সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন সাকিব। ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলটির হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব। আরও আনন্দের খবর হচ্ছে, ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর আটলান্টা ক্রিকেট। ফোবানার উত্তরোত্তর সফলতা কামনা করছি। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’
চমক রেখে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা
দেশের জন্য সব ছেড়ে এসেছি, যতদিন সম্ভব কাজ করব: বিসিবি সভাপতি
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগের পঞ্চম আসর। এই টুর্নামেন্ট চলবে ২ অক্টোবর পর্যন্ত। যেখানে আটালান্টা ফায়ারে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে খেলবেন সাকিব। বর্তমানে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন তিনি। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার।
এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেয়ার সময় নিজেদের সামাজিক মাধ্যমে আটলান্টা ফায়ার লিখেছে, ‘রোমাঞ্চের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিব। তার অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলের শক্তি বাড়াবে। তার জাদু দেখতে প্রস্তুত থাকুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories