বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭০ বার

দেড় সপ্তাহ পর দামামা বাজবে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ভারতকে। তারা চ্যাম্পিয়ন হবে অনেকেই বলছে। সেই দলে আছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
শ্রীকান্তের মতে, সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ ভারত জিতবে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না বলে জানিয়েছেন তিনি। কেন জিততে পারবে না তার ব্যাখ্যাও নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।
অথচ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ ভারতেই হবে।
তবু শ্রীকান্ত মনে করেন বিশ্বকাপ জিততে পারবে না ভারত। তিনি বলেছেন, এশিয়া কাপ জিততে পারি। তবে এই দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কোনো সুযোগ নেই। আপনি কি এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন? এটা কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, যা মাত্র ৬ মাস দূরে।
এশিয়া কাপের দল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত। ভারতের সাবেক নির্বাচক বলেছেন, তারা পেছনে চলে যাচ্ছে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে। জানি না, রিংকু সিং, শিবম দুবে ও হারষিত রানা কিভাবে দলে। দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলকে প্রধান মানদণ্ড ধরা হয়, কিন্তু নির্বাচকরা এটাকে পাশে রেখে অতীতের পারফরম্যান্সকে বিবেচনা করছে।
ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে কে ব্যাট করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। ৬৫ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ৫ নম্বরে কে ব্যাট করবে। হতে পারে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে কিংবা রিংকু সিং। যদি সাধারণত পাঁচে ব্যাট করে হার্দিক পান্ডিয়া। আবার অক্ষর ছয়ে ব্যাট করে না। বুঝতে পারছি না কেন দুবেকে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল—দুই জায়গাতেই পারফরম করছে যশস্বী জয়সওয়াল। সে (দুবে) কি করছে?

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories