বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার

প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। জোরালো সম্ভাবনা তৈরি হলেও চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাওরা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও এই ম্যাচ দুটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দল। এই দুই ম্যাচের জন্য নেইমারের ফেরা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগেরদিন ইনজুরিতে পড়েন এই তারকা।
নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সে সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান তিনি। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা। সৌদি আরবের আল-হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্রাজিল দলে ফেরা হলো না।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই। যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে।এই স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলত্তি।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)
রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)
মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)
আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories