শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার

রাফিয়াত রশিদ মিথিলা কেবল অভিনয় জগতেই নয় একজন সফল সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত। এবার তিনি জীবনে যোগ করলেন নতুন আরেক অর্জন।
সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিথিলা জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন— অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।অভিনেত্রী আরও লেখেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা।
এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।এরপর পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories