সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

আবারও বাড়লো রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের সময়সীমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার
আবারও বাড়লো রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের সময়সীমা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কমিশনের সভা শেষে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে রাকসু নির্বাচন কমিশনের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন করা, ভোটার লিস্টে ছবি সংযুক্ত করা এবং মনোনয়ন পত্র বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনের তারিখও পরিবর্তন করা হতে পারে। তবে, এবিষয়ে পরে জানানো হবে।
সময়সীমা পরিবর্তনের কারণ বিষয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন হওয়া একটা কারণ। এছাড়া ভোট কেন্দ্র পরিবর্তন এবং ডোপ টেস্ট করাটাও সময় বাড়ানোর কারণগুলোর অন্যতম।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক পারভেজ আজহারুল হক, অধ্যাপক আমিনুল হক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।
এর আগেও দুই দফায় রাকসু নির্বাচনের তফসিল পুনর্বিন্যস্ত করা হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories