শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিজয় থালাপতিকে কটাক্ষ করলেন তামিল নাড়ুর মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে কটাক্ষ করেছেন প্রদেশটির কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম। তিনি বলেন, বিজয়ের রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে।
এই মন্ত্রী বলেন, সিনেমা আর রাজনীতি এক নয়। ভক্তদের আগত সমাবেশে তিনি এমনভাবে বক্তৃতা দিয়েছেন মনে হয়েছিল তিনি ছবির সংলাপ বলছেন।
তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের উদ্দেশ্যে পন্নিরসেলভাম বলেন, তার পরিপক্কতার অভাব রয়েছে। সে ডিএমকে দলের নেতাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিনেমা আর রাজনীতি এক নয়।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ডিএমকে বহু কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার মধ্যে নারীদের মাসিক ১ হাজার রুপির অনুদানও রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অতীতে বহু আন্দোলনে অংশ নিয়েছি এবং কঠিন সময় পার করেছি। আমাদের নেতা (স্ট্যালিন) জনগণের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।’
প্রসঙ্গত, সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।
দল ঘোষণার আট মাস পর এ বছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’
গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories