শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বাধীন খসরুকে যে কারণে ‘অশ্লীল’ খসরু বললেন তারকারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার

জনপ্রিয় নাটক ‘তারা তিনজন’ দিয়ে ছোটপর্দায় পরিচিতি পাওয়া অভিনেতা স্বাধীন খসরু আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত বৃহস্পতিবার খসরু নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করার পরপরই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই নিন্দার ঝড় ওঠে। নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।
এ ঘটনায় দেশের তারকাদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার ফেসবুকে লিখেছেন, ‘একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় সংযমী হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।’
অভিনেত্রী এলিনা শাম্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে।’
অভিনেতা আরশ খানও প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন ন্যূনতম বোধ ও সুন্দর বাচনভঙ্গি জরুরি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত নন স্বাধীন খসরু। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকেই তিনি নিজেকে আড়ালে সরিয়ে নেন। তবে মাঝেমধ্যেই নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories