শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথমবার একসঙ্গে হ্যারি-হ্যাগ্রিড, লন্ডনে শুরু শুটিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার
harry-potter

লন্ডনের ব্যস্ত রাস্তায় দেখা মিলল এইচবিওর বহুল আলোচিত হ্যারি পটার টিভি সিরিজের নতুন হ্যারি ও হ্যাগ্রিডের। মূলত সোমবার (১৮ আগস্ট) শুটিংয়ের সময় ক্যামেরায় ধরা পড়েন ডমিনিক ম্যাকলাফলিন ও নিক ফ্রস্ট। হ্যারি পটার টিভি সিরিজে হ্যারি চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন এবং নিক ফ্রস্টকে দেখা যাবে হ্যাগ্রিডের ভূমিকায়।
পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে দেখা গেছে, ফ্রস্টকে হ্যাগ্রিডের স্বভাবসিদ্ধ লুকেই। সেই কর্ডুরয়ের প্যান্ট, জ্যাকেটের ওপর খাকি কোট, লম্বা চুল ও কোঁকড়ানো দাড়ি। অন্যদিকে, মাত্র ১১ বছরের ম্যাকলাফলিনকে দেখা গেছে গোল চশমা, সোয়েটার, জিনস ও ব্যাকপ্যাকসহ চেনা হ্যারি রূপে। ঠিক যেন সিনেমার সেই প্রিয় জুটি।
হ্যারি পটার সিরিজের প্রথম বই‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন’–এর গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং চলছে। মূলত হ্যাগ্রিড ডার্সলে পরিবারের কাছ থেকে হ্যারিকে নিয়ে যান লিকি কড্রনে। এখান থেকেই হ্যারি প্রথমবার উইজার্ডিং ওয়ার্ল্ডের স্বাদ পায়। হ্যারি পটার টিভি সিরিজের শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুলাইতে। শুরুর দিন হগওয়ার্টসের পোশাকে ডমিনিকের একটি ছবি প্রকাশ করা হয়েছিল। আর হ্যাগ্রিডের চরিত্রে প্রথমবার নিক ফ্রস্টের লুকও ভক্তদের সামনে আনা হয়।নিক ফ্রস্ট জানিয়েছেন, প্রয়াত রবি কোলট্রেনের বিখ্যাত হ্যাগ্রিড চরিত্র থেকে অনুপ্রাণিত হলেও তিনি নিজের মতো করে অভিনয় করবেন। তার ভাষায়, আমি রবি হতে চাই না, তবে চরিত্রের মধ্যে অনেক সূক্ষ্মতা আছে যেটা আমি তুলে ধরতে চাই। হ্যাগ্রিডকে আমি মজার, দুষ্টুমি-প্রিয়, আবার একইসঙ্গে ভীতু ও শিশুসুলভ চরিত্র হিসেবেই উপস্থাপন করব।
এইচবিও সিরিজে হ্যারি পটারের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করছেন নতুন মুখ। রণ উইজলি চরিত্রে আলাস্টেয়ার স্টাউট, হারমায়োনি গ্রেঞ্জারে আরাবেলা স্ট্যানটন, আর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে থাকছেন জন লিথগো। স্নেপ চরিত্রে অভিনয় করছেন পাপা এসিডু, আর প্রফেসর ম্যাকগোনাগল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার।
অন্যদিকে লুসিয়াস ম্যালফয়ের চরিত্রে দেখা যাবে জনি ফ্লিনকে, ড্রাকো চরিত্রে অভিনয় করছেন লক্স প্র্যাট, আর মলি উইজলি চরিত্রে আছেন ক্যাথরিন পার্কিনসন। ২০২৭ সালে এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হ্যারি পটার টিভি সিরিজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories