শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরিণের ধাক্কায় মডেল সেনিয়ার করুণ মৃত্যু, থেমে গেল ৩০ বছরের পথচলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭২ বার
সেনিয়া আলেক্সান্দ্রোভা

মাত্র ৩০ বছর বয়সেই জীবনের ইতি টানলেন রাশিয়ার জনপ্রিয় মডেল ও মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগী সেনিয়া আলেক্সান্দ্রোভা। দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এভাবে চলে যাওইয়ায় ভেঙে পরেছে মডেলের ভক্ত ও অনুরাগীরা।
ফক্স নিউজের পরিবেদনে জানা যায়, গত ৫ জুলাই রাশিয়ার টেভর ওবলাস্ট এলাকায় স্বামীর সঙ্গে গাড়ি ভ্রমণে বের হয়েছিলেন সেনিয়া। হঠাৎ মাঝরাস্তায় একটি হরিণ তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী, আর পাশে বসেছিলেন তিনি। সংঘর্ষের ধাক্কায় গাড়ি উল্টে যায় এবং গুরুতর আহত হন সেনিয়া। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা শুরু থেকেই সংকটজনক ছিল।
সেনিয়ার স্বামী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে যায়। হরিণটি হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে। ব্রেক করার সময়ও পাইনি। ধাক্কায় গাড়ি উল্টে যায়। সেনিয়া সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়ে, মাথায় ভয়াবহ আঘাত লাগে। রক্তে ভেসে যাচ্ছিল সব। তিনি আরও জানান, হরিণটির একটি পা গাড়ির কাচ ভেদ করে সরাসরি সেনিয়ার মাথায় আঘাত করেছিল। এরপর থেকে মস্কোর হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।
প্রসঙ্গত, সেনিয়া আলেক্সান্দ্রোভা ২০১৭ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নেন। তবে তিনি শীর্ষ ১৬–তে জায়গা পাননি। ওই আসরে মুকুট জয় করেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল–পিটার্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories