শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহরুখ খানের স্টাইলে চমক দিলেন আরিয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালনায় আসছেন বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। শাহরুখও বেশ আয়োজন করেই বিষয়টি জানিয়েছিলেন, এবার আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’ নিয়ে। নেটফ্লিক্স ইন্ডিয়া উন্মোচন করেছে এর প্রথম ঝলক।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেই জানা যায়, প্রথম দৃশ্যেই দর্শকদের টেনে নেয়া হয়েছে আদিত্য চোপড়ার জনপ্রিয় সিনেমা ‘মোহাব্বতেঁ’-এর থিম মিউজিকের মাধ্যমে। সিলুয়েট আকারে একজনকে দেখা গেলেও প্রথমে মনে হয় যেন শাহরুখই ফিরেছেন রোমান্টিক ভঙ্গিমায়। কিন্তু আলোতে আসতেই প্রকাশ পেলেন তার ছেলে আরিয়ান। তাকে কালো পোশাকে বাবার মতোই দেখতে লাগছিলেন। আরিয়ান জানান, সিরিজটি হবে ভালোবাসা ও ব্যঙ্গের মিশ্রণ। শেষে শাহরুখের আইকনিক স্টাইলে তিনি বলেন— “পিকচার তো সালোঁ সে বাকি হ্যায়, পার শো অভ শুরু হোগা।
টিজার থেকে স্পষ্ট সিরিজটিতে বলিউডের অনেক তারকার দেখা মিলবে। যদিও এখনও স্পষ্ট বলা হচ্ছে না কাদের দেখা যাবে। টিজারে দেখা মিলেছে লক্ষ্য, সাহের বাম্বা, মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং ও গৌতমি কাপুর। সিরিজের প্রিভিউ আসবে আগামী ২০ আগস্ট।
টিজারের শেষে শেষে শাহরুখের আইকনিক স্টাইলে আরিয়ান বলেন বলেন “পিকচার তো সালোঁ সে বাকি হ্যায়, পার শো অভ শুরু হোগা।”
টিজারের শেষে শেষে শাহরুখের আইকনিক স্টাইলে আরিয়ান বলেন বলেন— “পিকচার তো সালোঁ সে বাকি হ্যায়, পার শো অভ শুরু হোগা।
অফিসিয়াল সিনোপসিসে বলা হয়েছে এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার ও তার বন্ধুরা বলিউডের বিশাল অথচ অনিশ্চিত দুনিয়ায় পথ খুঁজে বেড়াবে। এখানে থাকবে আত্মসচেতন হাস্যরস, রোমাঞ্চকর গল্প, অবিস্মরণীয় ক্যামিও ও ব্লকবাস্টার উত্তেজনা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে ববি দেওল, রণবীর কাপুরসহ একাধিক তারকার বিশেষ উপস্থিতি থাকবে বলে শোনা যাচ্ছে। সহ-লেখক হিসেবে আরিয়ানের সঙ্গে রয়েছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।
নেটফ্লিক্সের সিইও টেড সারানডোস সিরিজটিকে বলেছেন এটি সত্যি দারুণ কিছু হতে যাচ্ছে। করণ জোহর ও অনিল কাপুরসহ অনেক অভিনেতারাও আরিয়ানের পরিচালনায় মুগ্ধতা প্রকাশ করেছেন। আরিয়ান এর আগে ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে সিম্বার কণ্ঠ দিয়েছিলেন, যেখানে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ। তিনি জানিয়েছেন, অভিনয় নয়— চলচ্চিত্র নির্মাণই তার স্বপ্ন।
এদিকে, আরিয়ানের বোন সুহানা খান ইতোমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন ‘দ্য আর্চিস’ ওয়েব ফিল্মের মাধ্যমে। আগামীতে তার দেখা পাওয়া যাবে শাহরুখের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ক্রাইম ড্রামা ‘কিং’ সিনেমাতে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories