শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিপাশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর ক্ষমা চাওয়া ম্রুণালের পাশে হিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি পুরনো একটি মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছিল, ম্রুণাল বিপাশা বসুর চেহারা নিয়ে কটু মন্তব্য করেছিলেন এবং নিজেকে বিপাশার তুলনায় ‘অনেক ভালো’ বলেও দাবি করেছিলেন। ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্যটি ভাইরাল হওয়ার পর বিপাশা কঠোর সমালোচনা করেছেন এবং অনলাইনে বিপাশার পক্ষে অনেকেই দাঁড়িয়েছেন। অবশেষে নিজের সেই বক্তব্যের জন্য গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ম্রুণাল বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, ওই মন্তব্য তিনি করেছিলেন মাত্র ১৯ বছর বয়সে, তখন অনেক কিছু বুঝতে পারেননি এবং হাল্কা মজার ছলে বলেছিলেন। এখন তিনি বুঝতে পারছেন, সৌন্দর্য সব রূপেই মূল্যবান।
জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার
এই পরিস্থিতিতে ম্রুণালের পাশে দাঁড়িয়েছেন হিনা খান। ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে হিনা লিখেছেন, জ্ঞান অভিজ্ঞতার ফল, আমরা সবাই ছোটবেলায় ভুল করি, কিন্তু সময়ের সঙ্গে বদলাই এবং সহানুভূতিশীল হই।
তিনি আরও বলেন, ম্রুণালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। অনেক সময় আমরা কিছু প্রকাশ করি, কিন্তু তা সামলানোর মতো দক্ষতা থাকে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাই, হয়ে উঠি আরও সদয়।
হিনা আরও বলেন, বিপাশা ও ম্রুণাল দুজনেই অসাধারণ নারী। বিপাশা সমাজের জন্য অনুপ্রেরণার উৎস এবং তিনি খুশি ও গর্বিত যে ম্রুণাল নিজের ভুল স্বীকার করেছেন।
ম্রুণাল সর্বশেষ ‘সন অব সর্দার ২’ সিনেমায় দেখা গিয়েছিল, যেখানে তার বিপরীতে ছিলেন অজয় দেবগন। ১ আগস্ট মুক্তির পর সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories