শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ্যে মিষ্টি নীহার প্রেমে দুষ্টু ইয়াশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার

ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘উইশ কার্ড’। এতে সাদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ, হৃদি চরিত্রে নীহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় উইশ কার্ড নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, হৃদি (নীহা) এক বন কর্মকর্তার মেয়ে। বাবার বদলির কারণে সে নতুন এক এলাকায় আসে এবং ভর্তি হয় স্থানীয় একটি কলেজে। প্রথম দিনেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে বরং হৃদি এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাদকে। জানায়, হৃদিকে পেতে হলে পূরণ করতে হবে কয়েকটি উইশ।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এর আগে নীহার সঙ্গে কাজ হলেও এবারই প্রথম ইয়াশের সঙ্গে কাজ হলো। দুজনেই খুব ভালো করেছেন। নাটকের গল্পটি ভালো। টিনএজ প্রেমের আবেগটা ধরার চেষ্টা করেছি এই নাটকে। আশা করছি, সবার ভালো লাগবে।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘নাটকের গল্পটা দারুণ এনার্জেটিক। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories