শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডিজনিল্যান্ডে একসঙ্গে শাকিব-শেহজাদ, ফেসবুকে বুবলীর পোস্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চরমে। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবলীর একটি ছবি শেয়ার করার পর শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস নতুন মাত্রা পেয়েছে।
বুবলী বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, শাকিব খান আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডে তার ছোট ছেলে পুত্র শেহজাদ খান বীরকে পরম মমতায় জড়িয়ে ধরেছেন। বাবা-ছেলের চোখে রোদচশমা, মুখে হাসির ঝলক ফুটে ওঠা এই মুহূর্তটি শেয়ার করেছেন বুবলী নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড, ফ্লোরিডা, আমেরিকা,” সঙ্গে দিয়েছেন হার্ট ইমোজি।
ছবিটি প্রকাশের পর ভক্তরা আবারও বাবা-ছেলের ঘনিষ্ঠতার প্রশংসা করছেন। একজন লিখেছেন, “ভালোবাসা, দোয়া রইল। বাবার কাছে সন্তান প্রিয়—এটাই বাস্তব।” অন্যজন মন্তব্য করেছেন, “বাবা-ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক।”
প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলী। এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরে, সম্পর্কের ফাটলের খবরও দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে আসে। শাকিব বিভিন্ন সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories