শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে হাসিমুখে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনে

বলিউডে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর চাউর হলেও, পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ নিয়ে দুই তারকা দম্পতি নিজেরা কিছু জানান না সবটাই গুঞ্জন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া এক ভিডিও যেন সব জল্পনায় পানি ঢেলে দিল। পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন। দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।
কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।
ঐশ্বরিয়া ও অভিষেকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। দুই তারকা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু না বলে একসঙ্গে সব গুঞ্জন উড়িয়ে দেন। এবারেও সেই পথেই হাঁটলেন দুই তারকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories