শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবরদার, বাচ্চা আছে’, কেন হুঁশিয়ার করলেন সালমান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার
‘খবরদার, বাচ্চা আছে’, কেন হুঁশিয়ার করলেন সালমান খান

বলিউড তারকা সালমান খানের জীবনের নিরাপত্তার বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। একাধিকবার হুমকি দেয়া হয়েছে তাকে। নিরাপত্তাও বেশ বাড়ানো হয়েছে। বারবার হুমকির মুখে পড়েও পরিবারের সুরক্ষায় কখনো চুল পরিমাণ ছাড় দেন না তিনি। সম্প্রতি তারই প্রমাণ মিলল।
ভাইজান খ্যাত এ তারকা সম্প্রতি ভাগ্নিকে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় পাপারাজ্জিদের ওপর রীতিমত মেজাজে ফেটে পড়েন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘দাবাং’ খ্যাত তারকাকে ভাগ্নিকে কোলে নিয়ে একটু অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভাগ্নি নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পাপারাজ্জিরা ঘিরে ধরেন সালমান খানকে। তখন সঙ্গে থাকা ভাগ্নি ক্যামেরার ঝলকানি দেখে ভয় পেয়ে নায়ক মামার গলা জড়িয়ে ধরে।
এ সময় ভাগ্নির সুরক্ষার কথা ভেবে পাপারাজ্জিদের দূরে থাকার অনুরোধ জানান সালমান খান। তারপরই অনেকটা কড়া মেজাজে কথা বলেন, ‘খবরদার, বাচ্চা আছে।’
এ বলি তারকা বরাবরই পরিবারের প্রতি এমন দায়িত্ববোধ রাখেন। এবার তার এমন দায়িত্ববোধের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভাগ্নের সঙ্গে মামা সালমানের এমন সম্পর্ক রীতিমত মুগ্ধ করেছে সবাইকে।
তবে শুধু ভাগ্নি নয়, এ দিন পরিবারের সদস্যদের সঙ্গে নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে সালমান খানকে। কিছুদিন আগেই মুম্বাইয়ে বোন আলভিরা অগ্নিহোত্রীর বাড়িতে রাখি উৎসবে দেখা গেছে তাকে। তার বাবা সেলিম খান, ভাই আরবাজ খান, তার স্ত্রী শুরা খান, ছেলে আরহান খান ও অর্পিতা খান শর্মাও অংশ নিয়েছিলেন এই উৎসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories