শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুভশ্রীর সঙ্গে এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে ট্রল, মুখ খুললেন দেব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার
শুভশ্রীর সঙ্গে এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে ট্রোল, মুখ খুললেন দেব

টালিউড ইন্ডাস্ট্রি এখন অঘোষিতভাবে রাজত্ব করছেন অভিনেতা দেব। গত ৪ আগস্ট ছিল তার অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর একসঙ্গে দেখা গেছে দেব ও শুভশ্রীকে। দু’জনের কণ্ঠেই অভিমান ছিল, আবার অনেক সময় ফ্লার্টও করেছেন অভিনেতা। আর সবশেষ একসঙ্গে নেচেছেন এই জুটি।
এ অনুষ্ঠান ঘিরেই আবার তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কটাক্ষ করতে থাকেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে। যা কখনোই প্রত্যশ্যা ছিল না। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে অবশ্য এবার মুখ খুলেছেন অভিনেতা দেব।
রোববার (৪ আগস্ট) রানা সরকারের প্রোডাকশন হাউজের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের মতো দেবও উপস্থিত ছিলেন। সেখানেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কথা বলেছেন টালি তারকা।
এ অভিনেতা বলেন, এটি খুবই দুঃখজনক। এখন কেউ ভালোকে ভালো দৃষ্টিতে দেখতে চায় না। প্রতিটি বাক্য নিয়ে কাঁটাছেড়া করে। রাজ আর রুক্মিণী খুবই ভালোভাবে সামাল দিচ্ছে বিষয়টি। এখানে আমাদের পরিবারই আমাদের বড় সাপোর্ট। শুভশ্রীকে শ্রদ্ধা করি। আমি চাই সে ভালো থাকুক। একটি সিনেমা বা প্রোমোশন এটি বদলে দিতে পারে না। আর আমরা এমন কিছু করিনি, যার মূল্য এটা হবে।
দেব বলেন, দর্শকরা দেব ও শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, আমরা সেটাই রি-ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। একটা জগৎ তৈরি করেছিলাম, যেন নস্টালজিয়ার বিষয়টি ফিরে আসে। যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তখন সত্যিই খারাপ লাগছে। আমার গায়ে লাগে না। তবে মনে হয় যে, ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কেননা, সবারই কন্ট্রিবিউশন রয়েছে। আমি যদি রক্মিণীর কথা বলি, ‘ধূমকেতু’র পেছনে ওর অনেক অবদান রয়েছে। আমার সঙ্গে রিলও বানিয়েছে ও। আজ যখন আমার সঙ্গে রুক্মিণীর দেখা হলো, বলল- খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এর জন্য গর্বিত আমি। অন্যদিকে রাজের সঙ্গে সরাসরি অবশ্য কথা হয়নি আমার। কিন্তু শুভশ্রীকে দেখে বোঝা যায়, সে অনেক খুশি। পরিবারের সাপোর্ট না থাকলে ওই আনন্দটা আসে না।
টালি তারকা আরও বলেন, সেদিন অভিনয় করিনি আমরা। আমার দর্শকরা যারা দেব-শুভশ্রীকে বানিয়েছে, তারা যেন পূর্ণ হন সেই চেষ্টা করেছি। যদি অপমান হয়ে থাকে, তাহলে শুভশ্রী, রাজ ও রুক্মিণীর কাছে দুঃখিত। এটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এর থেকে বেশি আর কী আশা করা যায়? আসলে মানুষদের নিয়ে যত খারাপ মন্তব্য করবে, তত তাদের ফলোয়ার বাড়বে। এই ফলোয়ার নিয়ে লাভ কী? আমি জানি, নেগেটিভ জিনিসও অনেক দূর পর্যন্ত যায়। তবে পজিটিভ বিষয়ের একটা ভিত্তি আছে, একটা আনন্দ আছে।
সবশেষ এ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ট্রলকারীদের উদ্দেশে বলেন, যারা ট্রল করছেন তারা চালিয়ে যান। কেননা, এতে আমার সিনেমাই আরও বড় হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories