শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার

সালমানের খানের নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। এটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা।
চলতি মাসে মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরুর কথা ছিল। এজন্য মেহবুব স্টুডিওতে সেটও তৈরি করা হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন নির্মাতারা। গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে নির্মিত সেটটিও ভেঙে ফেলা হচ্ছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র মিড-ডের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “বান্দ্রায় তৈরি সেটটি এরই মধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “এটি একটি সৃজনশীল সিদ্ধান্ত। নির্মাতারা সরাসরি অ্যাকশন দৃশ্য দিয়েই শুরু করতে চান। তাছাড়া সালমানের একটি নির্দিষ্ট লুক আছে এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মাঝে ৩০ দিনের ব্যবধান রাখা সম্ভব না। পরিচালক অপূর্ব মনে করেন, ‘এই দৃশ্যগুলো পরপরই শুট করা প্রয়োজন।’ তাই আপাতত মুম্বাই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন, শহরে কোনো গানের দৃশ্য বা অতিরিক্ত কোনো দৃশ্যের শুট করবেন কি না।”
২০২০ সালের জুন মাসে সংঘটিত ভারত-চীন সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। গুঞ্জন উড়ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সিনেমাটি সমস্যায় পড়েছে। তবে সূত্রটি এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।
এ বিষয়ে সূত্রটি বলেন, “এই সিনেমায় একজন সৈনিকের বীরত্বকে তুলে ধরা হয়েছে। এটি অন্যকোনো দেশকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে না। নির্মাতারা যথাযথ অনুমতি ছাড়া সিনেমার ঘোষণা দিতেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories