র্যাপার দুনিয়ার পরিচিত মুখ র্যাপার টি-হুড আর নেই। তিনি টি হুড নামে জনপ্রিয়তা পেলেই তার আসল নাম টেভিন হুড। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার কাছে স্নেলভিলে নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঘরোয়া কলহের সময় ঘটে এই হতাহতের ঘটনা। পুলিশ নিহতের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় টি-হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গুইনেট কাউন্টি পুলিশ অভিযোগ অনুসন্ধানে কাজ করছে এবং এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত র্যাপারের পরিবাদ জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে কোনো পার্টি ছিল না। টি-হুডের মিউজিক প্রডিউসার ডিডটউইল ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা সারাদিন ফোনে কথা বলছিলাম, বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেলে। বিশ্রামে থাকো, টি-হুড। ভাই, আমি তোমাকে ভালোবাসি।
টি-হুড মৃত্যুর সময় প্রেমিকা ছিলেন রিয়েলিটি তারকা কার্ক ফ্রস্টের কন্যা কেলসি ফ্রস্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, আমার জীবনসঙ্গী চলে গেছে। আমি সবসময় তার পাশে থাকব, এই ধরনের কাজ কখনো সমর্থন করি না। আমার মনে এক অদ্ভুত দুঃখ, আমি এখনো কষ্টের মধ্যে। প্রসঙ্গত, টি-হুডের একাধিক জনপ্রিয় র্যাপ গান আছে। তার হিট গানগুলোতে রয়েছে রেডি টু গো, বিগ বুটি ও পারকোলেটর
Leave a Reply