শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার

হোক বলিউড, টালিউড কিংবা দক্ষিণী সিনেমা, ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যিনি ত্রাসের আরেক নাম, খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি আর সংলাপ দর্শকদের মনে গেঁথে আছে, তিনি আশীষ বিদ্যার্থী। অথচ বহু বছর ধরে বলিউডের রুপালি পর্দায় নেই তার সেই ভয়ংকর উপস্থিতি। অবশেষে মুখ খুললেন পর্দার এই দাপুটে ভিলেন, জানালেন হারিয়ে যাওয়ার আসল কারণ, আর দিলেন এমন এক শর্ত, যা না মানলে অভিনয়ে ফেরার প্রশ্নই নেই।
সম্প্রতি অভিনেতার নিজের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন অভিনয়ে না থাকার কারণ এবং আদৌ অভিনয়ে ফিরবেন কিনা এ বিষয়ে তিনি খোলাসা করেন দর্শকদের মাঝে।
আশীষ বলেন, ‘আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা দিচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি যেমন, মুখ্য চরিত্র।‘
ভিডিওতে আশীষ জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, ‘আগে পাইনি মানে এই না যে, এখনও পাব না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।
ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, ‘যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।
দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories