শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইসিইউতে ভর্তি প্রখ্যাত অভিনেতা আনোয়ার আলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার
আইসিইউতে ভর্তি প্রখ্যাত অভিনেতা আনোয়ার আলী

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রি, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা আনোয়ার আলী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭১ বছর বয়সী এই অভিনেতাকে।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই স্ট্রোক ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন অভিনেতা আনোয়ার আলী। পারিবারিক সূত্র জানিয়েছে, গত তিনদিন ধরে তার অবস্থা শুধু অবনতি হচ্ছে। এ কারণে জরুরিভিত্তিতে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে
বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বহুমুখী চরিত্র ও কৌতুকের জন্য পরিচিত অভিনেতা আনোয়ার আলী। চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসা চলমান রয়েছে এবং তার সুস্থতার লক্ষণ দেখতে পাচ্ছেন তারা।
অভিনেতার ছেলে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বিভিন্ন শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন তারা বাবা আনোয়ার আলী। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এ কারণে হাসপাতালে নেয়া হয় তারকাকে।
প্রসঙ্গত, আনোয়ার আলী পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির একজন গুণী ব্যক্তিত্ব। তিনি দেশসেরা কৌতুক অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। তার নিজস্ব স্টাইল ও হাস্যরস বছরে পর বছর ধরে দর্শকের মন জয় করে আসছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories