শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাত্র ৩৩ বছর বয়সে মারা গেলেন মার্কিন অভিনেত্রী কেলি ম্যাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার
কেলি ম্যাক

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। দীর্ঘদিন ধরে স্নায়ুতন্ত্রের এক ধরনের বিরল টিউমারে (গ্লিওমা) আক্রান্ত থাকার পর, ৩৩ বছর বয়সে নিজ শহর সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেত্রী। সিএনএন থেকে জানা যায়, কেলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একটি উজ্জ্বল, অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার উষ্ণতা, সৃজনশীলতা, আর চারপাশের মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, তা আমরা সবসময় মনে রাখব।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। ‘দ্য ওয়াকিং ডেড’-এর সহ-অভিনেত্রী আলান্না ম্যাস্টারসন বলেন, কেলি ছিল এক অসাধারণ মানুষ। আমাদের শেষ পর্বে তার সঙ্গে কাজ করতে পারাটা ছিল সৌভাগ্যের।
শৈশবে জন্মদিনে উপহার পাওয়া একটি ছোট ভিডিও ক্যামেরাই কেলির জীবনে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম দেয়। সেখান থেকেই শুরু হয় তার সৃজনশীল পথচলা। অল্প বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। এরপর একে একে কাজ করেন বিভিন্ন সিরিজ ও শর্ট ফিল্মে। ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘৯-১-১’ সিরিজে তার উপস্থিতি দর্শক প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন কেলি। ৩৫টিরও বেশি অভিনয় এবং ৫টি প্রযোজনা প্রজেক্টে কাজ করেছেন তিনি।
বিজ্ঞাপন জগতেও সমানভাবে সফল ছিলেন কেলি ম্যাক। ডক্টর পেপার, ডেইরি কুইন, রস স্টোরস এবং চিক-ফিল-এ’র মতো প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তার অভিনয় জীবনের পরিধি ছিল বিস্তৃত, প্রতিটি চরিত্রেই তিনি নিজস্ব ছাপ রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories