শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার
কাজল

বলিউড অভিনেত্রী কাজল ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিন্দিতে কথা বলার অনুরোধে রেগে গেলেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ কাপুর পুরস্কারে ভূষিত করা হয় কাজলকে। পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মারাঠিতে কথা বলছিলেন। তখন এক সাংবাদিক তাকে অনুরোধ করেন হিন্দিতে কথাগুলো বলার জন্য। উত্তরে কাজল বিরক্ত গলায় বলেন, এখন হিন্দিতেও বলব? এরপর যোগ করেন, যারা বুঝতে চায়, তারা বুঝে নেবে।
এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কাজলের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, তাহলে হিন্দি সিনেমা করা বন্ধ করুন। আরেকজন মন্তব্য করেন, হিন্দি ভাষার দর্শকদের কাছ থেকে এত অর্থ আর খ্যাতি অর্জনের পর এখন বলছেন, যারা বুঝতে চায়, বুঝে নেবে! অনুষ্ঠানে কাজল উপস্থিত ছিলেন তার মা অভিনেত্রী তনুজার সঙ্গে। নিজের মায়ের পুরনো একটি সাদা-কালো শাড়ি পরে মঞ্চে আসেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাত থেকে পুরস্কার গ্রহণের পর কাজল বলেন, আজ আমার জন্মদিন। মজার ব্যাপার হচ্ছে, আগে এই একই পুরস্কার আমার মা পেয়েছিলেন। আজ আমি পেলাম, তাই মুহূর্তটি আমার কাছে অনেক বেশি স্পেশাল।
অন্যদিকে, সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় মৌসুমে। সর্বশেষ তাকে দেখা গেছে সারজামিন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান ও পৃথ্বীরাজ সুকুমারন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories