শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছবি প্রকাশের পর প্রথম মুখ খুললেন বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার
ছবি প্রকাশের পর এবার মুখ খুললেন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। সেখানে তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি কয়েকদিন আগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ছড়িয়ে পড়া ছবিগুলোয় বেশ স্বাচ্ছন্দ্যে দেখা গেছে তারকাজুটিকে। পাশাপাশি দু’জনকে একসঙ্গে দেখে নায়কের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর ছবি প্রকাশের পর এবার প্রথম মুখ খুললেন নায়িকা বুবলী।
শাকিব-বুবলীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেরই ধারণা ছিল―এ নিয়ে হয়তো কথা বলবেন অপু বিশ্বাস। যদিও তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। পরে অবশ্য একটি অনুষ্ঠানে তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে জানান, গত ১৫ জুন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানেই সব স্পষ্ট বলে দিয়েছেন তিনি।
এদিকে শাকিব-বুবলীর ছবি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদেরই একজন নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৩ আগস্ট ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করে নির্মাতা লেখেন, ‘শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কী যে ভালো লাগল।’
তিনি লিখেছেন, ‘কিছু সম্পর্কের টান এমনই হয়―সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দু‘জনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে, আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু পরিণত, অনেক বেশি আপন, ভালোবাসার আর সম্মানের। কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দু’টি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর “ফিরে আসা” বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।
সবশেষ চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘শুভ কামনা তোমাদের জন্য… স্পেশালি আমাদের বীরের জন্যে। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। সন্তানের সঙ্গে, পাশে মা বাবা এটাই শান্তি দেয় যেকোনো স্বাভাবিক মানুষকে। এটাই সত্যি। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। আর শুভ কামনা। শাকিব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপুনি আমাদের অর্পা, সত্যি অনেক খুশি হয়েছি। অনেক ভালো থেক। অনেক ভালোবাসি তোমাদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories