শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে বিটিভিতে থিম সং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান লিখেছেন পতিত শেখ হাসিনার আতঙ্ক মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল (আনসারী)। স্বৈরাচার পতনের বছরপূর্তি উপলক্ষে তিনি কোরাসধর্মী এ গানটি লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের জন্য। এটি থিম সং হিসেবে ৫ আগস্ট বিটিভিতে প্রচারিত হবে। আর এ থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেছেন দেশের বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।
জানা গেছে, ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গত ৩০ জুলাই রেকর্ডিং হয়। এতে কণ্ঠ দেন সাব্বির জামান, শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মাদ রাশেদুদ্দিন, স্বপ্নিল রাজিব, রাবেয়া সেতু এবং তাবাসসুম প্রিয়াঙ্কা।
বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর সুরে ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গেয়ে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পীরা। তারা বলছেন নতুন এক যাত্রার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।
ফোয়াদ নাসের বাবু বলেন, চমৎকার কথার ওপর গানটি সাজানো। দুঃশাসন পরবর্তী সময়ের পরিবর্তনের মাধ্যমে নতুন সুর্যোদয়ের আহ্বান জানানো হয়েছে গানে। গানটি কোরাসধর্মী, নবীনরাও গেয়েছেন দারুণ।
বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজমের সার্বিক তত্ত্বাবধানে থিম সংয়ের প্রযোজনা করেছেন মনির হাসান আর সমন্বয় করেছেন আহমেদ তেপান্তর। থিম সংটি ৫ আগস্ট বিটিভিতে প্রচারিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories