শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্যানসারের কাছে হার মানলেন প্রখ্যাত তামিল অভিনেতা মাধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার

তামিল সিনেমার জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা মাধান বব আর নেই। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ারে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, মাধান ববের আসল নাম ছিল কৃষ্ণমূর্তি। তবে তিনি চলচ্চিত্র দুনিয়ায় মাধান বব নামেই পরিচিত ছিল। তারকমেডি, স্বতন্ত্র ভঙ্গিমা ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তামিল দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন তামিল সিনেমার অমূল্য সম্পদ। তার মৃত্যুতে তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রিয় এই শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
মাধান বব অভিনয় করেছেন রাজিনীকান্ত, কমল হাসান, বিজয়, সুরিয়া ও অজিথের মতো সুপারস্টারদের সঙ্গে। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে—ভানামে এল্লাই, দেভর মাগন, পাট্টুকোত্তাই পেরিয়াপ্পা, নাম্মাভার, সাথি লীলাবতী, তেনালি, সুন্দর ট্রাভেলস, এবং পুভে উনাক্কাগা। শুধু তামিল নয়, তিনি অভিনয় করেছেন দুটি মালায়ালম এবং একটি হিন্দি সিনেমাতেও।
টেলিভিশনের দর্শকরাও মাধান ববকে আপন করে নিয়েছিলেন। জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘আসাথাপোভাথু ইয়ারু’-তে বিচারক হিসেবে তার উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও বিনোদনমূলক। তার স্পষ্ট মতামত শো-এর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। এছাড়াও তিনি অভিনয় করেছেন একাধিক টিভি ধারাবাহিকে।
মাধান বব অভিনয়ে আসার আগে ছিলেন একজন দক্ষ কিবোর্ড বাদক। সংগীত ও অভিনয়ের সম্মিলনে তিনি যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories