শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রবিবার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবিটির ক্যাপশনে শ্যামল লেখেন, নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে। একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও ‘সানাভ মাওলা’।
শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।
২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।
একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।
২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন শ্যামল মাওলা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories