শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ ৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে

ওয়েস্ট ইন্ডিজকে হারের বৃত্তেই বন্দী রাখল পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার

সম্প্রতি নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি–টোয়েন্টি মিলিয়ে টানা ৮ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার প্রতিপক্ষ, ভেন্যু এমনকি দেশ বদলালেও ক্যারিবিয়ানদের ভাগ্য বদলাল না। যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তাদেরকে হারের বৃত্তেই বন্দী রাখল পাকিস্তান।
শুক্রবার (১ আগস্ট) ফ্লোরিডার লডারহিলে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করেছিল আগা সালমানের দল। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা।
সম্প্রতি বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরিয়েছে অভিজ্ঞ দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। তাদের প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ওপেনার সাইম আইয়ুব এবং বল হাতে মোহাম্মদ নওয়াজ ঝলক দেখিয়েছেন।
এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ’
সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। পাওয়ারপ্লেতে শুধু সাহিবজাদা ফারহানকে (১৪) এলবিডব্লুর ফাঁদে ফেলতে পারেন শামার জোসেফ।
এরপর অভিজ্ঞ ফখর জামানের সঙ্গে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব। আইয়ুব পেয়েছেন টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে ফেরেন তিনি। ফখরের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান।
শেষ দিকে হাসান নওয়াজ ১৮ বলে ২৪, সালমান আগা ১০ বলে ১১, ফাহিম আশরাফ ৯ বলে ১৬ ও মোহাম্মদ হারিসেরও ১ বলে ৬ রানের ‘ক্যামিও’তে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। বল হাতে ৩০ রানের বিনিময়ে একাই ৩ উইকেট শিকার করেন শামার জোসেফ।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে দলে ফেরা জনসন চার্লস ও অভিষিক্ত উইকেটকিপার–ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ৭২ রান তুলেন। তবে মোটেও টি–টোয়েন্টির দাবি মেটাতে পারেনি, দুজনে মিলে যে গিলে ফেলেছেন ৬৭ বল। সেই রানরেট পোষাতে গিয়ে লাগাতার উইকেটে বিলিয়ে দিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ।
বিনা উইকেটে ৭২ রান থেকে ১১০ রান তূলতেই ৭ উইকেট হারানোর পর হোপের দলের আশা শেষ হয়ে যায়। ফলে অষ্টম উইকেটে জেসন হোল্ডার ও শামার জোসেফের ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিও কোনো কাজে আসেনি। ব্যাটিংয়ের পরে বোলিংয়েও সাইম ঝলক দেখিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে।
লডারহিলেই সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি বাংলাদেশ সময় রোববার সকালে।
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৬ (আইয়ুব ৫৭, ফখর ২৮, হাসান ২৪, ফাহিম ১৬; শামার ৩/৩০, শেফার্ড ১/২৯, আকিল ১/৩১, হোল্ডার ১/৩৬)। ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৪/৭ (অ্যান্ড্রু ৩৫, চার্লস, হোল্ডার ৩০, শামার ২১*; নেওয়াজ ৩/২৩, আইয়ুব ২/২০, মুকিম ১/২০, আফ্রিদি ১/২৭)।
ফল: পাকিস্তান রানে ১৪ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইম আইয়ুব।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে এগিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories