বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস, কোন ভেন্যুতে খেলা হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার

চলতি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় সিরিজটি পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। গেল মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে তাই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসেবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি।
এই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস। বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে নেদারল্যান্ডস। সফরে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হতে পারে সিরিজটি।
সেক্ষেত্রে কোন ভেন্যুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটেই প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট অথবা চট্টগ্রামের যে কোনো এক ভেন্যুতে খেলা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য দুঃসংবাদ
‘এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ’
এদিকে, এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প। ক্যাম্প চলাকালীন এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে সেটা হবে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে যদি বিদেশি দল না আসে, তাহলে বিকল্প হিসেবে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বিসিবি।
এর আগে পাকিস্তান সিরিজ শেষে বিসিবির কাছে একটি সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস। বিসিবিও চেষ্টা করছিল সেটি। বিসিসির ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বড় দলগুলোর পূর্ব নির্দারিত সূচি থাকায় নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
এদিকে প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এমনটি জানা গেছে। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories