শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার
গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী খ্যাতি লাভ করলেও এর বাইরে গান করতে ভীষণ পছন্দ করেন তিনি। সেই ভালো লাগা থেকে এবার সোশ্যাল মিডিয়ায় গান গাওয়ার একটি মুহূর্ত শেয়ার করেছেন
সম্প্রতি এ নায়িকা ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন মাহিয়া মাহি।
এ সময় দেখা যায়, সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশকালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো’। এ গান গেয়েই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের আবেশে ভাসান ‘অগ্নি’ খ্যাত নায়িকা।
এদিকে মাহিয়া মাহির রিলস দেখে বোঝা যাচ্ছে, গত চাঁদরাতে ঈদের মুহূর্ত সম্প্রতি ফেসবুক রিলসে শেয়ার করেছেন তিনি। আর এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।’
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে চারপাশ ঘুরে-ফিরে দেখছেন তিনি। ব্যক্তিগত অবসর সময় উদযাপনের জন্যই নিউইয়র্ক সফর তার।
প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। ক্যারিয়ারে অনেক ভালো সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়শিল্পীর বাইরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন এ নায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories