শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সত্য গোপনের জন্য ক্ষমা চাইলেন আমির খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭১ বার

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আমির খান তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতারে জামিন পার’–এর ডিজিটাল মুক্তি নিয়ে তথ্য গোপন করায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। মুম্বাইয়ে এক প্রেস কনফারেন্সে মঙ্গলবার (২৯ জুলাই) তিনি জানান, সিনেমাটি ওটিটি নয়, সরাসরি ইউটিউবে মুক্তি পাচ্ছে আগামী ১ আগস্ট।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সিনেমাটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তির আগে আমির খান বলেছিলেন, এটি ছয় মাসের আগে কোনো প্ল্যাটফর্মে আসবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে আমির খান বলেন, আমি হাতজোড় করে ক্ষমা চাইছি, কারণ আমি মিথ্যা বলেছিলাম। বলতে হয়েছিল, কারণ আমার সিনেমার থিয়েটার ব্যবসা বাঁচাতে চেয়েছিলাম। আমি সিনেমা হলের প্রতি অত্যন্ত অনুগত। আমার ক্যারিয়ার শুরুই হয়েছে সিনেমা দিয়ে। আমি সবসময় চেয়েছি থিয়েটারের প্রতি দর্শকের আগ্রহ ধরে রাখতে। তবে সত্যি বলতে, আমি যদি তখন সত্যিটা বলে দিতাম, তাহলে এই ছবির স্বপ্নই শেষ হয়ে যেত।
আমির খান আরও বলেন, থিয়েটারে মুক্তির ৮ সপ্তাহ পর যখন কোনো সিনেমা ওটিটিতে সাবস্ক্রিপশন মডেলে মুক্তি পায়, তখন দর্শক ওই সিনেমাটা কেনে না, তারা শুধু প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রাইব করে। সেটা সিনেমার জন্য ক্ষতিকর। আমি কোনো বড় কোম্পানির কাছ থেকে ১২৫ কোটি টাকা চাই না, আমি চাই আমার দর্শক নিজের পকেট থেকে ১০০ টাকা খরচ করে আমার সিনেমা দেখুক।
তিনি জানান, সাবস্ক্রিপশন মডেলের তুলনায় পে-পার-ভিউ মডেল শিল্পীদের এবং সিনেমার জন্য অধিক সম্মানজনক। এছাড়া তিনি বলেন, বড় তারকাদের সিনেমা ছাড়া আজকাল ওটিটি প্ল্যাটফর্মগুলো কিছুই কিনতে চায় না। তাহলে নতুন বা ছোট নির্মাতারা যাবে কোথায়।
অন্যদিকে, আগামী ১ আগস্ট, থিয়েটারে মুক্তির ৬ সপ্তাহ পর ‘সিতারে জামিন পার’ ইউটিউবে ১০০ রুপি পে-পার-ভিউ হিসেবে মুক্তি পাবে। শুধু এই সিনেমা নয়, আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত লগান (২০০১), তারে জামিন পার (২০০৭), পিপলি লাইভ (২০১০) সহ আরও বেশ কিছু সিনেমা ধীরে ধীরে ইউটিউবে মুক্তি দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এমনকি প্রয়াত বাবা তাহির হুসেইনের পরিচালিত সিনেমাগুলো এই প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে বলে জানান আমির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories