শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মারা গেছেন মিষ্টি জান্নাতের বাবা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।
অভিনেত্রী শেয়ারকৃত সেই পোস্টে লিখেছেন, ‘আমার বাবা আর নেই’।
তার এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন। মিশা সওদাগর, মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া অগুণিত নেটিজেনও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে; কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories