শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার

আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকেই শুরু হয় গুঞ্জন—তৃণমূলেই কি এবার নাম লেখাতে চলেছেন অভিনেত্রী?
এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।
এদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে।
সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”
তিনি আরও বলেন, “বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।”
প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।
বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পুজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories