শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেন ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে বললেন অভিনেত্রী শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮৭ বার
কেন ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে বললেন অভিনেত্রী শ্রাবন্তী

দীর্ঘদিন ধরেই সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘রং নাম্বার’ খ্যাত ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। দুই মেয়েকে নিয়ে থাকছেন সেখানে। এক যুগেরও বেশি সময় ধরে পর্দায় দেখা যায় না তাকে। তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত বিষয় ও দেশের সমসাময়িক নানা ব্যাপারে কথা বলতে দেখা যায় এ অভিনেত্রীকে।
এবার এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে বলেছেন। কিন্তু কেন এমনটা বললেন তিনি? সেটিও অবশ্য কিছুটা স্পষ্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী।
গত (২৩ জুলাই) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, আমার ভাই-ব্রাদারস, সিস্টারস ফেসবুকে পরিচিত এমন যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।
এ অভিনেত্রী লিখেছেন, ‘প্লিজ শিশুদের এসব দেখে আপনাদের এসব আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি ও ডক্টর ইউনূস―এসব আর নেয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন, প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।
প্রসঙ্গত, ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবন্তী। ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরের বছর অর্থাৎ, ২০১১ সালে প্রথম সন্তান রাবিয়াহ হয় এ দম্পত্তির। এরপর ২০১৫ সালে ছোট মেয়ে আরিশার জন্ম হয়। তবে ২০১৮ সালে বিচ্ছেদ হয় দুজনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories