শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বলিউডে স্টান্টম্যানদের জন্য জীবন বিমা চালু

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৭ বার

পর্দায় ঝুঁকিপূণ সব স্টান্টে নায়ক-নায়িকাদের দৃশ্য নিখুঁত বা বিশ্বাসযোগ্যভাবে ফুটে ওঠে তা একজন পেশাদার স্টান্টম্যানের কারণে। অনেক সময় প্রাণও যায়। অথচ শতভাগ জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সবথেকে অবহেলিত এই পেশার সঙ্গে সংশ্লিষ্টরা। দীর্ঘদিন দাবি করে এলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। অবশেষে অ্যাকশন অভিনেতা অক্ষয় কুমার নিলেন সাহসী ভূমিকা। এক সঙ্গে প্রায় ৭ শতাধিক স্টান্টম্যানকে জীবন বিমার আওতায় নিয়ে এলেন। আর এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। বলিউডের স্টান্টম্যান ও অ্যাকশন ক্রু মেম্বারকে নিজের খরচে ইন্স্যুরেন্সের আওতায় আনলেন তিনি।
অক্ষয় এমন সময়ে এ উদ্যোগ নিলেন যখন স্টান্টম্যানদের জীবনের নিরাপত্তা নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দক্ষিণী সিনেমা ‘ভেট্টুভাম’-এর শুটিং চলাকালীন একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ষীয়ান স্টান্টম্যান এস এম রাজু। অ্যাকশন দৃশ্যে একটি গাড়িকে র‌্যাম্পের ওপর দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন রাজু। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে কয়েকবার চক্কর দিয়ে উল্টে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ দুর্ঘটনার পর স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে। দশকের পর দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দিচ্ছেন। বেশির ভাগ ক্ষেত্রে তাদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবিমা। তাদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
বিখ্যাত সার্জন ড. রমাকান্ত পান্ডার সহযোগিতায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্টান্ট শিল্পীদের জন্য একটি বিমা প্রকল্প তৈরির নেতৃত্ব দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে- এই বিমা প্রকল্পটি ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৩৮০ জন স্টান্ট শিল্পীকে কাভার করবে এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থার মাধ্যমে সারা দেশের ৪ হাজার হাসপাতালে যে কোনো একটিতে সর্বোচ্চ ছয় লাখ টাকার চিকিৎসা বিমার সুবিধা নিতে পারবেন। স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির নির্দিষ্ট সুবিধাভোগীকে ১০ লাখ টাকার সুবিধা পাবেন।

মুভি স্টান্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এজাজ গুলাব এই চুক্তিতে খুবই খুশি। বলেন- “বছরের পর বছর ধরে, আমরা বেশ কয়েকটি প্রযোজক এবং বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা আমাদের বিমা প্রদানে রাজি হয়নি,” গুলাব হিন্দুস্তান টাইমসকে বলেন- “এটা খুবই হতাশাজনক ছিল, কিন্তু আমরা জানি না অক্ষয়জি কোন জাদুর কাঠি ব্যবহার করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি কিন্তু সেটা তার জন্য যথেষ্ট নয়, এটা সত্যিকার অর্থে দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি এখন থেকে পরিবারগুলো কিছুটা হলে স্বস্তি পাবে।
অক্ষয় কুমার তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন এবং একজন মুয়ে থাই অনুশীলনকারীও। অভিনেতা হিসেবে মূলধারার স্বীকৃতি পাওয়ার আগে তিনি একজন স্টান্টম্যান হিসেবে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ক্রাইম-থ্রিলার ছবি রুস্তমে অভিনয়ের জন্য ২০১৭ সালে সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories