বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

টঙ্গীতে কিশোরীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-৩

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৫৫ বার

গাজীপুর নগরীর টঙ্গীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রফিক, মো. নাইম, মো. মনিরুল ইসলাম। তারা সকলেই টঙ্গী কাঁঠাল দিয়া এলাকার বাসিন্দা।
ধর্ষণের শিকার ভিক্টিম জানান, শনিবার সকাল ১১ টার দিকে তার নিজ বাসার সামনে খেলা করছিলো সে। এমন সময় তার বড় ভাই ইয়াসিনকে খুঁজতে তিন বন্ধু তাদের বাসায় আসে। ইয়াসিন বাসায় নেই জানালে মানসিক প্রতিবন্ধী ইয়াসিনের বোনকে তারা নানাবিধ প্রোলোভন দেখায়। এক পর্যায়ে রফিক ও তার বন্ধুরা মিলে তাকে টঙ্গী বড় দেওড়া এলাকায় তাদের বন্ধু কায়সারের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রফিক, নাঈম ও মনির মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে রিক্সাযোগে বাড়ি পাঠিয়ে দেয়।
ভিক্টিমের বড় ভাই ইয়াসিন জানায়, আমার ছোট বোন (ভিক্টিম) কিছুটা মানসিক প্রতিবন্ধী। আমি কাজের জন্য বাহিরে ছিলাম, আমি বাসায় এসে জানতে পারি আমার ছোট বোনকে রফিক ও তার বন্ধুরা মিলে বড় দেওড়া এলাকায় এক বাসায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি রফিকের কাছে এ ব্যাপারে জানতে চেয়ে ফোন করলে সে আমাকে বিভিন্ন হুমকিধামকি দেয়। আমি কোন উপায়ন্তর না পেয়ে এলাকার স্থানীয় কয়েক জনকে ঘটনাটি জানাই। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দেয় এবং কৌশলে রফিক, নাঈম এবং মনিরকে টঙ্গী সফিউদ্দিন রোডে হাজির করে। পরে টঙ্গী পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories