শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিমান বিধ্বস্তে রক্ত দিয়ে এগিয়ে আসার আহ্বান করলেন বুবলী-অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭১ বার
বিমান বিধ্বস্তে যে আহ্বান করলেন বুবলী-অপু বিশ্বাস

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর পড়ে। এতে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ জন নিহত এবং বহু মানুষের আহতের খবর পাওয়া গেছে। নিহত ও আহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিমান বিধ্বস্তের এ ঘটনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। তা থেকে বাদ যায়নি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। সেই ধারাবাহিকতায় শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলী।
সোমবার (২১ জুলাই) বিকেল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো।
তিনি লিখেছেন, ‘ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।’
এদিকে চিত্রনায়িকা বুবলী সোয়া চারটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে মাইলস্টোন শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’ এরপরই আহতদের জীবন বাঁচাতে রক্ত দেয়ার জন্য হাসপাতালে আসার অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories