শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রসূনের বাবার খোঁজ মিলেছে, সুস্থ অবস্থায় ফিরেছেন বাসায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

অবশেষে খোঁজ মিলেছে লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেনের। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি সুস্থ অবস্থায় রাজধানীর মালিবাগে নিজ বাসায় ফিরে আসেন।
এর আগে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বেগে পড়েন প্রসূনের পরিবারের সদস্যরা।
শনিবার দুপুরে ফেসবুকে একাধিক পোস্টে বাবার খোঁজ চেয়ে ভক্ত-অনুরাগীদের সহায়তা চান প্রসূন। লেখেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
একই দিন শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রসূনের মা শাহানা বেগম। উভয়েই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
জিডির কিছুক্ষণ পরই বাসায় ফিরে আসেন আজাদ হোসেন।
এরপর ফেসবুকে দেয়া এক পোস্টে প্রসূন জানান, ‘আব্বু সুস্থ অবস্থায় বাসায় ফিরে এসেছেন। পুলিশের সহায়তায় আমরা তাকে পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
প্রসঙ্গত, ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকের প্রশংসা পেলেও বর্তমানে অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories