শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুটিং সেটে দুর্ঘটনায় আহত শাহরুখ খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। অভিনেতার আসন্ন সিনেমা ‘কিং’। এই সিনেমার অ্যাকশন দৃশ্য ধারণের সময় মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে দুর্ঘটনায় পড়েন তিনি। এতে তার শরীরে মাংসপেশির আঘাত লাগে। এরপর দ্রুতই তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে অন্তত এক মাসের জন্য কাজ থেকে বিরত থাকছেন এই সুপারস্টার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিনেতার আঘাত গুরুতর নয়, তবে দ্রুত চিকিৎসা প্রয়োজন ছিল। শাহরুখ আগেও স্টান্ট করতে গিয়ে একাধিকবার পেশিতে চোট পেয়েছেন। এবারের আঘাতও সেরকমই মাংসপেশিতে লাগে। সে কারণেই বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা।
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রার মৃত্যুর রহস্যে নতুন মোড়
সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আবার ‘কিং’ সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানানো হয়েছে। পুরোপুরি সুস্থ হয়েই ফের শুটিং শুরু করবেন শাহরুখ খান।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, অর্জুন রামপাল, আবু হামজা এবং আরশাদ ওয়ারসি প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories