শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিটিভিতে ফিরোজ আহমেদ দুলালের নির্দেশনায় ‘ইচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ঘেরাটোপ থেকে বের হওয়ার প্রাণান্ত চেষ্টা করছে বাংলাদেশ টেলিভিশন। অবস্থা পরিবর্তনে বর্তমান সরকারের দুই বলিষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠানটির ডিজি মাহবুবুল আলম এবং জেনারেল ম্যানেজার নুরুল আজমের নেতৃত্বে আধুনিক মানসিকতায় শুরু হয়েছে নানামুখি অনুষ্ঠান কর্মসূচি। এরই অংশ হিসেবে ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছেন ‘ইচ্ছে মানুষ’ নামের এ সপ্তাহের নাটক; যা আগামীকাল (১৯ জুলাই) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।
আজম খানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।
এ ব্যাপারে নাটকটির নির্দেশক ফিরোজ আহমেদ দুলাল বলেন— গত সরকারের সময় বিটিভি কেবল রাজনৈতিক টকবাজিতে সয়লাব হয়ে গিয়েছিলো। মানুষ বিটিভিকে বোকার বাক্স বলতো। পারিবারিক দর্শকের কোনো বিনোদন বলতে কিছু ছিল না। বর্তমান ডিজি ও জিএম স্যারদের উদ্যোগে আমরা আবারো পারিবারিক দর্শকের জন্য নাটক নির্মাণ করতে পারছি। এ নাটকটি সেই আবহে নির্মাণের চেষ্টা করেছি। তথাকথিত ট্রেন্ডি নাটকের বাইরে বিটিভির বিশেষ শ্রেণির দর্শক রয়েছে এটা তাদের জন্য উপভোগ্য হবে বলে বিশ্বাস করি।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— আ খ ম হাসান, নুসরাত জান্নাত রুহি, শিউলি আক্তার, শাওন আশরাফ, আব্দুর রহমান, কবীর টুটুল, তুহিন চৌধুরী, সুজন তহুরুজ্জামান, বাবু বিমল ব্যানার্জী, তারেক হাসান প্রমুখ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories