শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মধ্যরাতে অভিনেত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

সাধারণ শ্রেণিপেশার মানুষ থেকে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাসহ সবারই এখন একই প্রশ্ন। রাতের শহর কি তাহলে নারীদের জন্য নিরাপদ নয়? বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতীয় টেলিভিশন পর্দার এক অভিনেত্রী নতুন করে এ প্রশ্নই তুলেছেন। তার অভিযোগ, গত ১৬ জুলাই দিবাগত রাতে দুই যুবক শ্লীলতাহানি করেছেন তাকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেলিপর্দার তারকাকে শ্লীলতাহানির ঘটনায় এরইমধ্যে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
অভিনেত্রীর অভিযোগ―গত ১৬ জুলাই মধ্যরাতে শুটিং সেট থেকে বাসায় ফিরছিলেন। সঙ্গে তার চার বন্ধুও ছিল। তখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে। বন্ধুরা যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে চা খাওয়ার জন্য দাঁড়ান। ওই সময় দুই যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে আসেন এবং তাদের গালিগালাজ করেন। প্রতিবাদ করা হলে টেলি তারকাকে মারধর করা হয়।
এদিকে অভিযুক্তদের দাবি, তাদের দু’জনকে অভিনেত্রীর বন্ধুরা মারধর করেছেন। তারা লিখিত অভিযোগ দিয়েছেন যাদবপুর থানায়। আর পুলিশ জানিয়েছে, দুই পক্ষই একে অপররের বিপক্ষে অভিযোগ জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।
অভিনেত্রী বলেছেন, আমরা ভালোভাবেই ওদের সঙ্গে কথা বলছলাম। কিন্তু দুই যুবক কিছুতেই তাদের আচরণ ঠিক করছিল না। তারা শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন সবাই এর প্রতিবাদ করা হয়। পরে পুলিশের গাড়ি পেট্রোলিংয়ে আসলে ঘটনাটি তারা দেখতে পেয়ে মদ্যপ দুই যুবককে থানায় নেয়। আর তারা আমাকে হুমকি দেয় যে, তারা থানা থেকে বেরিয়ে আমাদের দেখে নেবে। অ্যাসিড মারারও হুমকি দেয়।
এ ঘটনায় পুলিশ দুই পক্ষকেই বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অভিনেত্রী প্রথমে এফআইআর করেন। পরে অভিযুক্তরাও তারকার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ জানায় থানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories