শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনেমার সেটে পাকিস্তানের পতাকা, কটাক্ষের মুখে রণবীর সিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

বলিউড তারকা রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের বিশেষ দিন জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনেছেন তিনি। কিন্তু এতেই শুরু হয়েছে শোরগোল। ‘ধুরন্ধর’ এর লুক প্রকাশ্যে এনেই বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে। কিন্তু কেন?
সংবাদমাধ্যমের প্রতিবেদন, সিনেমার সেট থেকে কয়েকটি নেপথ্য দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এসবের একটিতে দেখা গেছে ‘ধুরন্ধর’র সেটে পতপত করে পাকিস্তানের পতাকা উড়ছে। সেই ফ্রেম প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পড়েছেন রণবীর সিং।
এর আগে ভারতের পেহেলগাম এলাকায় হামলার পর থেকেই ভারতীয়দের একাংশের মনে পাকিস্তান বিদ্বেষ। এ কারণে পাকিস্তানি শিল্পীদের ছাড় দিতে রাজি নয় বলিউড ফিল্ম সংগঠনগুলো। ‘সর্দারজি ৩’ সিনেমায় একাধিক পাকিস্তানি তারকাদের সঙ্গে অভিনয় করায় বয়কটের মুখে পড়তে হয় গায়ক ও অভিনেতা দিলজিৎকে। এ কারণে নিজ দেশ ভারতে মুক্তি পায়নি তার সিনেমা।
এবার দিলজিতের সেই রেশ কাটিয়ে উঠার আগেই রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা ‘ধুরন্ধর’র সেটে পাকিস্তানের পতাকা দেখা গেল। ফলে বিতর্ক ও প্রশ্ন অনেক। কারও প্রশ্ন, সেটে পাকিস্তানের পতাকা রাখা হয়েছে কেন? আবার কারও কটাক্ষ, বলিউডের পরিবেশ একদমই নষ্ট হয়ে গেছে। তবে একাংশ মনে করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে পতাকাটি।
‘ধুরন্ধর’ সিনেমা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। যদিও এর গল্প নিয়ে এখনো কিছুই খোলাসা করেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, সিনেমাটিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই এর গল্প সাজানো। হয়তো এ কারণেই সিনেমার সেটে পাকিস্তানের পতাকা। কিন্তু নেটিজেনরা কী মনে করছেন, সেটিই বড় বিষয়।
মহামারি করোনার সময় থেকেই রণবীর সিংয়ের ফিল্ম ক্যারিয়ার খানিকটা ভাঁটায় পড়েছে। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনো সিনেমাই দর্শকমহলে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এখন দেখার অপেক্ষা যে, ‘ধুরন্ধর’ সিনেমা দিয়ে কতটা আলোচনায় আসতে পারেন এ অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories