বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে পৌঁছালো প্রবাসীদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৫৪ বার

করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপহার হিসেবে পাঠানো ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটর বহনকারী বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহ, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতর-এর মহাপরিচালক, সিএমএসডি’র পরিচালকসহ স্বাস্থ্য অধিদফত-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে মোবাইল ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন। গ্রহণ করা মোবাইল ভেন্টিলেটরগুলো সিএমএসডিতে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুল শামস বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে দেশের জন্য পাঠিয়েছেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন দিল্লি থেকে উপহারের মোবাইল ভেন্টিলেটরগুলো দেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর এপিএস-১ , দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবনরক্ষায়পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়।

এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান। নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।

যখন রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন যান্ত্রিক ভেন্টিলেটর ব্যবহার করো হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে। এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রার সংগে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প সরবরাহ করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories