শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাত্র ৩১ বছর বয়সে ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা আর নেই। মাত্র ৩১ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মারা গেছেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোমবার (১৪ জুলাই) এক আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি জানানো হয়।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কাং সিও-হার মৃত্যুতে কোরিয়ান শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিল্পী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই জানিয়েছেন, তারা অভিনেত্রীর অসুস্থতার কথা জানতেন না, তাই তার মৃত্যু খবরে তারা বিস্মিত ও মর্মাহত। কাং সিও-হার এক আত্মীয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লেখেন, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি আমাদের সবার কথা ভেবেছো। সবসময় বলতে, “আরও খারাপ কিছু হয়নি বলে কৃতজ্ঞ।” তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এখন শান্তিতে থেকো।
সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আশফাক নিপুণের পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদের জবাব
জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই গিয়ংনাম প্রদেশের হামানে পারিবারিক কবরস্থানে। ইতোমধ্যে সিউল সেন্ট মেরিস হাসপাতালের শোকাগারে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে ভক্ত ও সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারছেন।
অভিনয়ে দক্ষ এই অভিনেত্রী ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘হার্ট সার্জনস’, ও ‘থ্রু দ্য ওয়েভস’-এর মতো নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘ম্যাঙ্গনেইন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories