শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় কে-পপ তারকা তাঈলের সাড়ে তিন বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

ধর্ষণ মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হলো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে। গত জুনে এ গায়ক এবং তার দুই সহযোগী স্বীকার করেছেন যে, একজন চীনা পর্যটককে পালাক্রমে ধর্ষণ করেছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী গায়ক তাঈলের দুই সহযোগীকে লি ও হং নামে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের এ ঘটনায় দেশটির সিউলের এক জেলা বিচারক তাদের এ অপরাধকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আর প্রসিকিউটরদের অনুরোধে তারা প্রথমবারের মতো অপরাধী হওয়ায় সাত বছরের সাজা কমিয়ে তা অর্ধেক করা হয়েছে।
আদালত যৌন সহিংসতার কারণে অপরাধীদের জন্য পরিকল্পিত ৪০ ঘণ্টার একটি চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আদালত জানতে পেরেছে যে, তারা সিউলের ইতাওন জেলার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছিলেন।
শুনানিতে বলা হয়েছে, গায়ক ও তার সহযোগীদের সঙ্গে মদ্যপানের পর ভুক্তভোগী খুবই মাতাল হয়ে পড়েন। পরে তাকে একটি ট্যাক্সিতে করে লির বাড়িতে যায় তারা এবং সেখানে এ ঘটনা ঘটায়।
দক্ষিণ কোরিয়ার আইনে নির্দিষ্ট ধরনের ধর্ষণকে ‘ক্রমবর্ধমান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কেননা, এটি একটি সংঘবদ্ধ আক্রমণ ও আধা-ধর্ষণ, কারণ ভুক্তভোগী তখন অজ্ঞান ছিলেন।
তাঈল নামে পরিচিত সংগীতশিল্পী মুন তাই-ইলের বিরুদ্ধে ধর্ষণের এ অভিযোগ গত বছরের আগস্টে প্রথম প্রকাশ্যে আসে। তারপর এনসিটি ব্যান্ড ত্যাগ করেন তিনি। তবে ওই সময় তার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে কে-পপ ব্যান্ড পরিচিত ‘এনসিটি’ বিভিন্ন ধারার পরীক্ষামূলক সংগীতের জন্য পরিচিতি লাভ করে। তাদের সৃষ্টি কিছু গান বিলবোর্ডের তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিকভাবে দর্শক-শ্রোতার মনে জায়গা করে নেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories