শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭০ বার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অন্যান্য বছরের মতো এ বছর ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
সাধারণত পরীক্ষায় কেউ ভালো ফলাফল করেন, আবার কেউ খারাপ করেন। কেউ আবার পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না। আর আশানুরূপ ফল করতে না পারার জন্য মন খারাপ করেন অনেকেই। এ পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।
এদিন দুপুর ২টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে ফারহান আহমেদ জোভান লেখেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসির ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে।’
অভিনেতা জোভানের এ কথার সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে প্রশংসাও করছেন তার। একজন মন্তব্য করেছেন, সহমত, খুবই ভালো কথা বলেছেন। আরেকজন লিখেছেন, সঠিক বলেছেন ভাই।
প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। যা শেষ হয়েছে গত ১৩ মে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এ বছর প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories