শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মা-মেয়ে প্রথম একসঙ্গে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৭ বার

মায়ের পথ ধরেই গানের জগতে পা রেখেছেন জনপ্রিয় সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সিকন্যা মার্জিয়া বুশরা রোদেলা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার বেশু কিছু গান, যা শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে।
এবার নতুন খবর হলো, প্রথমবারের মতো নতুন একটি গানে একসঙ্গে গাইলেন মা ও মেয়ে। ফয়সাল রাব্বিকীনের কথায় ‘কেন’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
স্যাড-রোমান্টিক কথার এ গানটির একটি ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন মা-মেয়ে দুজনেই। আর ভিডিওটি পরিচালনা করেছেন ন্যান্সিকন্যা রোদেলা।
গানটি নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মা ও মেয়ে দুজনেই। নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘একই গানে দুজন নারী কণ্ঠশিল্পীর ব্যবহার তো আমাদের এখানে খুব একটা নেই।
কোক স্টুডিও থেকে শুরু করে কিছু গানের ক্ষেত্রে হয়তো আমরা পেয়েছি। সেদিক থেকে আমি ও আমার মেয়ে রোদেলা একসঙ্গে একটা গানে কণ্ঠ দিয়েছি এবং সেটার ভিডিওতেও আমরা দুজন, তাও আবার রোদেলার পরিচালনায়; সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে।
তিনি আরো বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর, ভালো লাগার মতোই। ভালো লাগার অনুভূতিটা তো সব বয়সের মানুষের কাছে একই।
সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই গানটা রোদেলার কণ্ঠেই ভালো মানাবে এবং সে আমার চেয়েও ভালো গেয়েছে এখানে। আর ভিডিওর কথা যদি বলি, মোবাইল ফোন দিয়ে এটার শুট করা হয়েছে। একটা রিসোর্টে শুট করেছি, আমাদের মা-মেয়ের মুহূর্তগুলোই এখানে দেখা যাবে। যা করেছি তা একদমই রোদেলার নির্দেশনাতে। আমার জীবন তো এখন ওর নির্দেশনাতেই চলে।
গানটি প্রসঙ্গে মার্জিয়া বুশরা রোদেলা বলেন, ‘এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। গানটি আশা করছি ভালো লাগবে সবার।
জানা গেছে, আগামীকাল ১০ জুলাই গানটি রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories