সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

৩ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস, ঝড় হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

দেশজুড়ে অব্যাহত রয়েছে আষাঢ়ের বৃষ্টি। সঙ্গে ভ্যাপসা গরমের দাপট কমে তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৪ ডিগ্রির ঘরে। এই অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া রোববার (৬ জুলাই) সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৩ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে ভারি বর্ষণজনিত কারণে পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এছাড়াও অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories