বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মহানগর এক্সপ্রেসে অবৈধ যাত্রী বহন: ৩ আরএনবি সদস্য বরখাস্ত, নেপথ্যে বিতর্কিত নায়েক দুলাল

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার

৭২১/২২ মহানগর এক্সপ্রেস (এম্পটি রেক ডিউটি) ট্রেনে অবৈধভাবে যাত্রী বহনের দায়ে পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জেনারেল শাখার ৩ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ২৬ অক্টোবর উদ্ভোদন হওয়া ঢাকা থেকে কক্সবাজার লাইনে চালু হওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে খালি অবস্থায় ঢাকা যাওয়ার পথে বিনা টিকিটের যাত্রী বহনের দায়ে নায়েক দুলাল, সিপাহি ইয়াসিন সহ মোট ৩ সদস্যকে ডিআরএম এর নির্দেশনায় বরখাস্ত করা হয়।
এ বিষয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা’কে ফোন দিলে তিনি বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে আরএনবির কিছু সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আপনি আরো বিস্তারিত জানতে আরএনবি কমাড্যান্ট’কে ফোন দিতে পারেন।
পরে কমাড্যান্ট মোরশেদ আলমকে ফোন দিলে তিনি জানান, আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানে দুইজন মহিলা কিছু অপ্রাপ্ত বয়স্কক বাচ্ছা ছিলো বিনা টিকিটের যাত্রী হিসাবে। যার একটি ছবিও আমরা পেয়েছি। এর পরেই তাদের বরখাস্ত করা হয়েছে। ডিআরএম স্যারের নির্দেশে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে নিজস্ব জনবল দিয়ে যত গুরুত্বপূর্ণ অপরাদের তদন্ত করা হয়েছে, তার প্রায় রিপোর্ট অপরাধীদের পক্ষেই দিয়েছে পাতানো তদন্ত কর্মকর্তারা।
উল্লেখ্য, নায়েক দুলাল সিজিপিওয়াইতে প্রায় ১ যুগেরও বেশী সময় থাকাকালীন তার নানান অপকর্ম সম্পর্কে তথ্য বহুল নিউজ করার পরেও, প্রতিবারেই দুলালকে আরো অপ্রতিরোধ্য করে তোলা হয়েছিলো তার পক্ষে সাফাইসাক্ষী তদন্ত রিপোর্ট দিয়ে।
সিজিপিওয়াইতে থাকাকালীন গুরুতর অপরাধ হিসাবে চাকরি না করেই নিজের নামে ভুয়া টিএ বিল তৈরী করে গেছেন তিনি। তথ্যবহুল ডকুমেন্টস, সরকারির নিয়ম নির্দেশনা অমান্য করার তথ্যাদি তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদুর রহমানকে জানালে তিনি নায়েক দুলাল, হাবিলদার কুতুব উদ্দিন, এএসআই হেলাল, সিপাহি নুর নবী সহ অনেক’কে অভিযুক্ত না করে উল্টো তাদের পক্ষেই রিপোর্ট প্রদান করেন। যার ফলে ভুয়া টিএ বিল আত্মসাৎ করা এখনো থামেনি ঐ চক্রের অনেকের মাঝে। অন্যদিকে নিরবে বিনা পরিশ্রমে রাষ্ট্রের টাকা আত্মসাৎ কারীরা এখনো কোনো শাস্তির আওতায় আসেনি।
এছাড়াও গণমাধ্যম কর্মীদের মা বোন তুলে গালাগালি, সহকর্মী-সিনিয়র কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ সহ দুলালের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে চট্টগ্রাম ডিভিশনে দীর্ঘদিনের বিতর্কিত চাকরি জীবনে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন ইন্সপেক্টর জানান, আমি অনেক বার বলেছি স্যারদের। বাহিনীর বিতর্কিত সদস্য নায়েক দুলাল’কে চট্টগ্রাম জোনের বাহিরে পাঠালে কার কি এমন ক্ষতি হবে। এতে বরং বাহিনীর শৃঙ্খলা রক্ষা হবে। দুলালের লোভের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৭২১ মহানগর এক্সপ্রেস খালি ট্রেনে বিনা টিকিটের যাত্রী বহনে ৩ সদস্য বরখাস্ত হয়েছে বলেও নিশ্চিত করেন একাধিক আরএনবি সদস্য।
তবে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নায়েক দুলালের বিষয়ে বিস্তর অভিযোগ জানার পরে, বিষয়টি গুরুত্বের সহিত দেখে শাস্তি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন গণমাধ্যম কর্মীদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories